নদ-নদীর ৪০টি স্থানে পানি বৃদ্ধি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২০
দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর ৪০টি স্থানে পানি বৃদ্ধি এবং ৪৪টি স্থানে পানি হ্রাস পেয়েছে। এছাড়া ৫টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে।
 
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়।
 
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।
 
আগামী ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস