সাঁথিয়ায় বজ্রপাতে বৃদ্ধ নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৫
পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে আফতাব মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 
 
এ সময় তার পুত্র ও পুত্রবধূ আহত হয়েছেন। তাদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছেন। 
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হলে উপজেলার আফড়া গ্রামে আফতাব মোল্লা বজ্রপাতে মারা যান। এ সময় তার ছেলে আশরাফ আলী (৩০) পুত্রবধূ (আশরাফের স্ত্রী) জিয়াসমিন (২২) আহত হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি