বিরলে কড়া সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:০৮

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের বিরলে কড়া সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ভূমিদস্যুদের সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা এবং তাদের জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ হয়েছে। রবিবার বিরল প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। জনসংগঠন ঐক্য পরিষদের সভা-প্রধান ও বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপতি মো. বছির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষ্ণ কড়া।