প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় বিএনপি নেতা তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইয়াদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে জামালপুর জজ আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওয়াহেদুজ্জামান মামলাটি আমলে নিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
ইত্তেফাক/ইউবি
