ঢাকার কেরানীগঞ্জে চোলাই মদ সেবনের দায়ে দুই মাদকসেবীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান জুমন এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন- জিন্নাত আলী (৩৫) ও বেলায়েত হোসেন (৪০)।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার আলিপুর ব্রিজ এলাকায় চোলাই মদ সেবনের সময় বেলায়েত ও জিন্নাতকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/ইউবি
