ট্যাম্পাকোয় লাশের সন্ধানে সেনাবাহিনীর ডগ স্কোয়াড

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ২১:০০
গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপে লাশের সন্ধানে সেনাবাহিনীর ডগ স্কোয়াড ব্যবহার করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডগ স্কোয়াড দিয়ে অভিযান পরিচালিত হয়। তবে নতুন কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি।
 
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, কারখানার ধ্বংসস্তূপের ভেতর সেনাবাহিনীর প্রশিক্ষিত চারটি কুকুর দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
 
টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। ৩২টি লাশ শনাক্ত করা হয়েছে। ৭ জনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ রয়েছে ।
 
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/ইউবি