ঢাবিতে নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরী স্মরণে ২৬তম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে ইনস্টিটিউটের মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘লীলা নাগ ও তার জীবন সাধনা’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. মালেকা বেগম। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।   
 
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বলেন- নারী মুক্তির ক্ষেত্রে লীলা নাগ যে ঐতিহাসিক অবদান রেখে গেছেন তা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। লীলা নাগসহ অসংখ্য বিদুষী নারীর অবদান এবং আদর্শকে ধারণ করে আমাদের আরও এগিয়ে যেতে হবে।
 
ইত্তেফাক/ইউবি