রংপুরের পীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লিতে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ পাঁচমাথায় কোচারপাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লিতে মন্টু মর্মুর স্ত্রী রখিনা মর্মু (৬০) এবং তার মেয়ে সেলিনা টুড়ু (২০) ঘরের বারান্দায় ভাত রান্না করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
