ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৩
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১১টায়।
 
ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।
 
‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেন ৪২ হাজার ১৪৭ জন।
 
 
ইত্তেফাক/কেকে