বরিশাল নগর সংলগ্ন চন্দ্রমোহন এলাকা ঘেঁষা তেতুলিয়া নদীতে বলগেটভর্তি (বালু বহনকারী নৌ-যান) বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রমোহন সংলগ্ন ওই নদীতে নৌযান বলগেটে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় চোরকারবারীরা বলগেট থেকে পালিয়ে যায়।
কোস্টগার্ডের চিফ পেটি অফিসার এম আলী আকবার জানান, তাৎক্ষণিকভাবে জব্দকৃত এসব কাপড়ের মূল্য জানা যায়নি।তবে ধারণা করা হচ্ছে জব্দকৃত এসব কাপড়ের মূল্য কোটি টাকার উপরে।
ইত্তেফাক/এএসএমইউ
