সম্মিলিত ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:১৬

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন

ইত্তেফাক রিপোর্ট

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ফোরামের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ও হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আসন্ন হাব নির্বাচনের মাধ্যমে সত্ ও কর্মমুখী হাব প্রতিষ্ঠা করা হবে। দুর্নীতিবাজ ও অসত্ ব্যক্তিদের হাবে ঠাঁই দেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয়ের সাথে সুসম্পর্ক বজায় রেখেই হজ এজেন্সিগুলোর কল্যাণে কাজ করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও চ্যালেঞ্জার ট্রাভেলসের স্বত্বাধিকারী সৈয়দ গোলাম সরওয়ার, নর্থ সাউথ ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. ফারুক হোসেন, হাবের সিনিয়র সহ-সভাপতি ও হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, এস এম ইব্রাহিম, হাবের অর্থ সচিব মাওলানা ফজলুর রহমান, হাব ওলামা সোসাইটির সেক্রেটারি মাওলানা হাফেজ নূর মোহাম্মদ, অর্থ সচিব মাওলানা জাহিদ আলম, মুফতী জুনায়েদ গুলজার, মো. হানজালা, মো. হানিফ, মজিবুল হক পেয়ারু, ভারসেটাইল ট্রাভেলসের স্বত্বাধিকারী জহির উদ্দিন স্বপন ও মাওলানা কুতুব উদ্দিন।