রাজশাহী সীমান্তে ৪ লাখ টাকার হেরোইন উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪০
 
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের সদস্যরা রাজশাহীর বকচর সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার রাতে চার লাখ টাকা মূল্যের ২০০ গ্রামে হেরোইন উদ্ধার করেছে। তবে এই ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
 
শুক্রবার বিজিবি-১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজিম উদ্দিন জানান, ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোস্টের একটি নিয়মিত টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। এর আনুমানিক সিজার মূল্য চার লাখ টাকা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা হেরোইন ফেলে পালিয়ে যায়।
 
তবে এই ঘটনায় একজনকে সনাক্ত করা গেছে। তাকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হবে। পলাতক আসামি সাজেমান হোসেন (৪৫) চাঁপাইনবাবগঞ্জ থানার হাকিমপুর গ্রামের হাজী সালাউদ্দিনের ছেলে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
 

ইত্তেফাক/এএম।