শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর মোজাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিখোঁজ সহপাঠীর সন্ধানের দাবিতে গত শনিবার দুপুরে মানববন্ধন করেছে। জানা যায়, অলিপুরস্থ মোজাহার উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘বিজয় সংসদ’ নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনকালে বক্তৃতা করেন রিয়াজ উদ্দিন বাবর, সংগঠনের উপদেষ্টা শাকিল চৌধুরী, সভাপতি মহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ৭ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ম শ্রেণির ছাত্র ইফরান আহমেদ রানা নিখোঁজ হন। এ ব্যাপারে ইফরান আহমেদ রানার বাবা ১১ মার্চ শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এখন পর্যন্ত রানার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে নিখোঁজ রানার সন্ধান ও উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
