শনিবার দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভ, রাজধানীতে যুবদলের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৯
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে ছাত্রদল। শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করে।
 
অপরদিকে, শুক্রবার দেশব্যাপী যুবদলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাজধানীতে শনিবার এ কর্মসূচি পালন করা হবে। যুবদলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।