রাউজানে কাগতিয়া মাদ্রাসার ৮৭তম সালানা জলসা অনুষ্ঠিত

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:২০

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদ্রাসার ৮৭তম সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।  জলসায় বিশেষ অতিথি ছিলেন চুয়েটের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. তাজুল ইসলাম, সন্দ্বীপ সরকারি কলেজের অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, গাছবাড়িয়া কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী, প্যানেল মেয়র বশির উদ্দীন খান, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মোহাম্মদ আরিফ, ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, এমদাদুল হক মুনিরী, মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক ও মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী।