'ক্যান্সারের বৃদ্ধি ঠেকায় নিম'

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১০:০১
ক্যান্সারের বৃদ্ধি ঠেকিয়ে দিতে পারে নিম। শুধু তাই নয়, নিম প্রস্টেট টিউমারের বৃদ্ধিও ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। নতুন এক গবেষণায় এই দাবি করা হয়েছে।
 
ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের বিজ্ঞানী গৌতম শেঠির নেতৃত্বে চালিত ওই গবেষণা মতে, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে নিম কোষ বিভাজনে বাধা দেয়। এমনকি, ক্ষতিগ্রস্ত কোষ মেরামতও করে দেয় অনেকটাই।
 
গৌতম শেঠি জানিয়েছেন, ১২ সপ্তাহ নিম পাতা ও ছাল থেকে তৈরি ওষুধ খেলে প্রস্টেট টিউমারের আকার ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এমনকি, এর ছড়িয়ে পড়ার হার ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এক্ষেত্রে একটি এনজাইম পুরো কাজটি করে দেয়। 
 
গৌতম আরও দাবি করেন, নিম দেহকোষে অ্যান্টি অক্সিডেন্ট সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে। এই অ্যান্টি অক্সিডেন্ট সিস্টেমই আবার দেহে একটি জিনকে নিয়ন্ত্রণ করে , যে কিনা প্রস্টেট টিউমারের বৃদ্ধিতে সাহায্য করে।
 
গোটা দুনিয়ায় প্রস্টেট ক্যান্সার এখন একটি সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ক্যান্সারের বিশেষত্ব হল আগে থেকে কোনোভাবেই এটিকে ধরা যায় না। প্রধানত বয়স্ক মানুষদেরই এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায়।
 
ইত্তেফাক/এএম