জামালপুরের সরিষাবাড়ীতে লাইজু মিয়া (২২) নামে এত অটোচালককে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে পৌরসভার মূলবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লাইজু উপজেলার বগার পার গ্রামের মৃত আমজাদ হোসেন আনজুর ছেলে।
অনুমান করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোন এক সময়ে লাইজুকে হত্যা করে ঝিনাই নদীতে ফেলে যায়। সকালে পুলিশ খবর পেয়ে চালকের লাশ ও অটোরিকশাটি উদ্ধার করে মর্গে পাঠায়।
সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, খুনের রহস্য উদঘাটনের জন্য প্রচেষ্টা চলছে।
রির্পোট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ইত্তেফাক/এএসএস
