ডোমারে মাদক ব্যবসায়ীর ৬ মাস কারাদণ্ড

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৪১
 
নীলফামারীর ডোমারে তহিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ওই সাজা প্রদান করেন।
 
ডোমার থানার উপ পরিদর্শক মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসার অভিযোগে শুক্রবার রাতে তহিদুলকে তার বাড়ির সামনে থেকে গাজাসহ গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাবিহা সুলতানা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তহিদুল ইসলামকে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।