নতুন সাবমেরিন নির্মাণ করছে উত্তর কোরিয়া: মার্কিন থিঙ্কট্যাঙ্ক

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৪২
 
আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার প্রেক্ষাপটে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য নতুন ও একটি বিশাল সাবমেরিন নির্মাণ করছে বলে ধারণা করা হচ্ছে।
 
মার্কিন থিঙ্কট্যাঙ্ক জানিয়েছে, সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। 
 
ইউএস-কোরিয়া ইনস্টিটিউট এ্যাট জনস হপকিন্স ইউনিভার্সিটি জানায়, বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি দেখে প্রায় নিশ্চিতভাবে বোঝাা যাচ্ছে, উত্তর কোরিয়ার সিনপো সাউথ শিপইয়ার্ডে নৌবাহিনীর একটি নির্মাণ কাজ চলছে। সেখানে সম্ভাবত তারা একটি নতুন সাবমেরিন নির্মাণ করছে।
 
গত আগস্ট মাসে উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর নতুন করে এ খবর পাওয়া গেলো। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা জাপানের দিকে তাক করে চালানো হয় এবং এটি জাপান ভূ-খণ্ডের ৫০০ কিলোমিটার অভিমুখে আঘাত হানে। খবর: এএফপি।
 
ইত্তেফাক/এএসএস