হোমনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৫৪
 
হোমনায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. রাসেল (২২)। তিনি উপজেলার কলাকান্দি গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
 
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে