আরো একবার হতাশ করলেন সৌম্য সরকার। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যক্তিগত ১১ রানে আউট হয়ে গেছেন এই ওপেনার। ১১ বলেরে এই ইনিংসটিতে কোনো বাউন্ডারি ছিলো না।
দলীয় ২৩ রানের মাথায় মিরওয়াইস আশরাফের বলে মোহাম্মদ শেহজাদের হাতে ক্যাচ আউট হন সৌম্য।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুই দল।
ইত্তেফাক/এমএইচ
