মুক্তাগাছায় পোলট্রি ফিডের গাড়িতে মানুষের লাশ

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৫:১৫
 
ময়মনসিংহে মুক্তাগাছায় ট্রাক ভর্তি পোলট্রি ফিড বস্তার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাকে ( নং চট্টমেট্রো নং - ১১-৩৭৪২ ) বোঝাই করে পোলট্রি ফিড(মাছ ও মুরগির খাবার) চট্টগ্রাম থেকে মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের মালতিপুর গ্রামের এনাম ফিড মিলে আমদানি করা হয়। ট্রাকটি শনিবার বেলা ১২ টার দিকে শ্রমিকরা আনলোড কালে এই লাশটি দেখতে পান। ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়।
 
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
 
ইত্তেফাক/আরএ