উপজেলায় রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের শহিদা বেগম উরুতে জোড়া লাগানো অবস্থায় যমজ কন্যা শিশু জন্ম দিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই গ্রামের রাজু মিয়ার স্ত্রী শহিদা বেগম (২২) এর প্রসব বেদনা শুরু হলে স্থানীয় ধাত্রীদের সহযোগিতায় স্বাভাবিকভাবে যমজ শিশুর জন্ম হয়। প্রসবের পর ধাত্রীরা এবং স্বজনরা যজম শিশু ২টিকে কোলে নেয়ার সময় দেখতে পান তাদের দুজনের উরু পরস্পর জোড়া লাগানো। তাদের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ স্বাভাবিক শিশুর মতই থাকলেও তাদের দুজনার পায়ু পথ এক। এ খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে হাজারো উত্সুক মানুষ তাদের বাড়িতে ভিড় করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রসূতিসহ যমজ কন্যা শিশু ২টি সুস্থ আছে।
ইত্তেফাক/এএম।
