কপোতাক্ষ নদে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৫:৩৪
যশোরের মণিরামপুর উপজেলার কপোতাক্ষ নদে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
 
শুক্রবার রাত ১০ টার দিকে ওই নদী ঘেঁষা রূপুসপুর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
 
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ