কুমারখালিতে নারীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৫:৪৩
কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় এক নারী কর্মীকে উত্যক্তের দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মিরাজ (২৮) একই এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফ্যামেলি কেয়ার ডায়গনস্টিক সেন্টারের এক নারী কর্মীকে উত্যক্ত করলে স্থানীয় জনতা মিরাজকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় সোপর্দ করে।
 
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্টেট সাহেলা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিরাজকে তিন মাসের কারাদণ্ড দেন। এ সময় কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান ও সহকারী পুলিশ পরিদর্শক ইউসুফসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ