কুমিল্লায় পৃথক অভিযানে পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্যসহ রফিকুল ইসলাম ও আবদুল্লাহ আল সোহেল নামে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল শনিবার ভোরে জেলার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিন আহমেদের ছেলে আবদুল্লাহ আল সোহেলকে আটক করে। এ সময় র্যাব তার কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও চাইনিজ কুড়াল উদ্ধার করে।
এ ছাড়া র্যাবের অপর একটি দল অভিযান চালিয়ে জেলার লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উত্তর মাঝিগাছা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
