বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড পরিচালিত দেশের প্রথম ফটোগ্রাফি ই কমার্স সাইট 71Pix.com চলতি বছরের ৩-৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীতে ছবি জমা দেয়ার সময় ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে `Words of Light' শিরোনামে ছবি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে 71Pix.com । প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীরা ভিজিট করুন www.71pix.com এর সাইটে ।
`Words of Light' ছবি প্রদর্শনীতে `Single photo' এবং `Photo story' বিভাগের ছবি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে বিচারক থাকবেন দেশের খ্যাতনামা আলোকচিত্রী শিল্পী আবির আব্দুল্লাহ ও তানভীর মুরাদ তপু।
উল্লেখ্য, দৃক গ্যালারিতে প্রদর্শিত ছবিগুলি একই সময়ে 71Pix.com এর সাইটেও প্রদর্শিত হবে যা বাংলাদেশে এই প্রথম। এর মাধ্যমে প্রত্যেক আলোকচিত্রী তাদের ছবির একটি ভার্চুয়াল গ্যালারি পাচ্ছেন।
ইত্তেফাক/ইউবি
