‘এনএনআই আলোকবর্তিকা’গ্র্যান্ড ফিনালে বিজয়ী স্কয়ার হাসপাতাল

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২২:০০
নেস্লে নিউট্রিশন ইন্সটিটিউট আয়োজিত ‘এনএনআই আলোকবর্তিকা’র গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছে স্কয়ার হাসপাতাল লিমিটেড।
 
শনিবার সকালে সাভারের ব্র্যাক সিডিএম-এতে ‘এনএনআই আলোকবর্তিকা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছর দেশের ১১৮টি হাসপাতালের ৫০০ নার্সের অংশগ্রহণে ‘এনএনআই আলোকবর্তিকা’ আয়োজন করে নেস্লে নিউট্রিশন ইন্সটিটিউট।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরবিার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতমিন্ত্রী জাহদি মালকে। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন এবং নেস্লের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  
 
এ বছরের মে মাসে আলোকবর্তিকার প্রথম রাউন্ডে ১১৮টি হাসপাতালের ৫০০ জন নার্স অংশগ্রহণ করেন। আগস্ট মাসে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে ৪৬টি হাসপাতালের ২০০ জন নার্স অংশগ্রহণ করেন এবং ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় ১২টি হাসপাতালের ৫০ জন নার্স। পরবর্তী গ্র্যান্ড ফিনালেতে ৪টি হাসপাতালের ১৬ জন প্রতিযোগী প্রতিযোগিতা করে এবং সেখানে বিজয়ী হয় স্কয়ার হাসপাতাল লিমিটেড। প্রতিযোগিতায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয় যথাক্রমে খুলনা হাসপাতাল, চট্টগ্রামের জেমসন হাসপাতাল এবং সাভারের সুপার ক্লিনিক।
 
ইত্তেফাক/ইউবি