সৃজনশীল প্রশ্নপত্র বাতিলের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০৯:৫৪
পরীক্ষায় ৭টি সৃজনশীল প্রশ্নের পরিবর্তে পূর্বের পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের টাউনহল সড়কে এ  কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা ৭টি সৃজনশীলের পরিবর্তে ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার দাবি জানিয়ে স্লোগান দেয়। এ সময়ে বক্তৃতা করে আব্দুল হাকিম, শেখ ওসমান গনি রুমী, শাকির আহমেদ, আহমেদ ইতুন, মাহির, নজরুল ইসলাম, মিলন, রায়হান, রাকি, বীথি, পলি, সুমা, রিয়াদ, মনির, চয়ন প্রমূখ। পরে তারা রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিন সেখানে গিয়ে শিক্ষার্থীদের দাবির একটি আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
 
ইত্তেফাক/এএন