সাতক্ষীরা শহর থেকে ৫০ কি.মি দূরে আশাশুনি উপজেলার বড়দল শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির করুণ অবস্থা। দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা চলে জরাজীর্ণ অবস্থায়।
বিদ্যালয়টি ১৯৬৩ প্রতিষ্ঠিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে আজও নির্মাণ হয়নি পাকা ভবন, নেই কোনো বিদ্যুত্ ব্যবস্থা ও আলো-বাতাস। মাটির দেয়ালে তৈরি করা ঘরে করুণ অবস্থায় চলছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। প্রায় ২’শ ছাত্র-ছাত্রী এ বিদ্যালয়ে লেখাপড়া করছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান কর্মসূচি চললেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করে আসছে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ কুমার মণ্ডল জানান,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান জানান, ভবন নির্মাণের জন্য অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো কাজ হয়নি। বর্তমানে বিদ্যালয়টির খুবই নাজুক পরিস্থিতি। বর্ষার সময় চারদিক থেকে পানি পড়ে রুমের ভেতরে। যে কারণে ছাত্র-ছাত্রীদের পাঠদানেও খুবই ব্যাঘাত ঘটে।
ইত্তেফাক/এএন
