৪৫ বছরেও তালিকাভুক্ত হতে পারেননি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০০:৫৫
স্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত হতে পারেননি সাতক্ষীরার মৃত নেছারউদ্দীন মোড়লের ছেলে রফিকুল ইসলাম। বাইসাইকেল যোগে পথে পথে ভাজা বিক্রি করে পাঁচ সদস্যের পরিবার নিয়ে অত্যন্ত কষ্টে জীবন কাটছে এই বীর সৈনিকের।
 
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন রণক্ষেত্রে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাকডাঙ্গা সম্মুখযুদ্ধ। কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে পাকবাহিনীর বিপক্ষে তিনি সেখানে যুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে নিজের ব্যবহূত অস্ত্র জমা দৈয়ার সনদপত্র থাকলেও সেটি তিনি হারিয়ে ফেলেছেন।
 
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ঘটনা বর্ণনার সময় তিনি সাংবাদিকদের কাছে তার সহযোদ্ধা তিনজনের সনদপত্রসহ মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত সুপারিশ করা বিভিন্ন কাগজপত্র দেখান।
 
 
ইত্তেফাক/এএন