চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও সরাইলের সৈয়দা নাহিদা হাবিবা

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০৮:৫৮
 
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়।
 
গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা অফিস থেকে পত্রের মাধ্যমে বিষয়টি সৈয়দা নাহিদা হাবিবাকে অফিসিয়ালি জানানো হয়। সরাইল উপজেলায় যোগদানের আগে সৈয়দা নাহিদা হাবিবা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন কালে জনকল্যাণমুখী নানাবিধ কর্মকাণ্ডের কারণে সকলের প্রশংসা অর্জন করেন।
 
সরাইল উপজেলায় শিক্ষার মান উন্নয়নে সরাইলের প্রত্যেক শিক্ষার্থী একটি শ্লোগান বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্লোগানটি হল 'হাত ধুয়ে খাবার খাব, নিয়মিত স্কুলে যাব'।
 
ইত্তেফাক/আরএ