পাংশায় অস্ত্র গুলিসহ চরমপন্থি গ্রেফতার

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১১:৩৮
 
রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ আলআমিন (২২) নামে এক চরমপন্থিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত চরমপন্থি উপজেলার মৌরাট ইউপির রুপিয়াট গ্রামের আবদুল আজিজ মন্ডলের ছেলে।
 
পাংশা থানার সেকেন্ড অফিসার মোঃ ইয়াছিন মুন্সী বলেন, চারমপন্থিদের গোপন বৈঠক চলাকালে রুপিয়াট গ্রামে নন্দীর পুকুর পাড় থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি কাতুর্জসহ গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এএসএস