লাখ ডলারের মালিক তিন বছরের শিশু!

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৩:৩৩
 
নিউ জিল্যান্ডের এই ছেলে নিজেও হয়ত জানে না লাখ ডলার বলতে কি বোঝায়। এখন কোন মতে ১-২ গুণতে শিখেছে। কিন্তু এই বয়সেই সে পেয়ে গেছে ১০ লাখ ডলারের মালিকানা। তাও মাত্র ২৫০ নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করে!
 
আসলে বিনিয়োগটা হয়েছিল তার জন্মের আগেই। শিশুটির এক চাচা ২৫০ নিউ জিল্যান্ডের ডলার ব্যয় করে কিনেছিলেন একটি বোনাস বন্ড। আর তাতেই ১০ লাখ নিউ জিল্যান্ড ডলার (৭ লাখ ২৮ হাজার ৩৩৫ মার্কিন ডলার) জয় করেছেন এই শিশুটি।
 
নিউ জিল্যান্ড হেরাল্ডকে শিশুটির মা জানায়, ফোনে বিষয়টি জানার পর আমার স্বামী রীতিমত হাওয়ায় ভাসছিলেন। তিনি আরো বলেন, ঘরে ফিরে আমার স্বামী বিষয়টা জানানোর পর উচ্ছ্বাসে আমরা ছোটাছুটি শুরু করে দেই। এটি সত্যিকারের এক উচ্ছ্বাসের মুহূর্ত ছিল আমাদের জন্য।
 
তিনি আরো বলেন, আমরা সব সময় জানতামে আমাদের ছেলে বিশেষ একজন। কারণ বড়দিনে তার জন্ম। আর এখন সে সর্বকনিষ্ঠ হিসেবে এই বোনাস বিজয়ী।
 
উল্লেখ্য, এই বোনাস জয় করে সবচাইতে পৌড় ব্যক্তিটি ছিল ৯২ বছর বয়সের। দ্য নিউ জিল্যান্ড হেরাল্ড।