ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করা এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি দলীয় সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহেমেদ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
রবিবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম যশোর সদর জুডিশিয়াল আমলী আদালতে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক বুলবুল আহমেদ অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা প্রমুখ।
মামলা দায়েরের সময় আরও উপস্থিত ছিলেন- উপশহর ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য সাজেদুর হাসান মিন্টু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন, স্কুল-ছাত্র বিষয়ক উপ সম্পাদক আব্দুল হালিম, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
ইত্তেফাক/এএসএস
