জামালপুরে বকশীগঞ্জে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বায়োজিদ(২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নিলাক্ষায়ী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নির্যাতিতার মা মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিলাক্ষীয়া আরজে পাইলট উচ্চ বিদ্যালয়ের ঐ শিক্ষার্থী রাতে নিজ বাড়ি থেকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এসময় কুশল নগর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে বায়োজিদ তাকে বাড়ির পিছনে বাশঁঝাড়ের নিচে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে তাকে রেখে পালিয়ে যায় বায়জিদ। কিছুক্ষণ পর মেয়েটি জ্ঞান ফিরে পেয়ে বাড়িতে এসে ঘটনাটি তার মাকে জানায়। পরে ঐ স্কুল ছাত্রীর মা রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে রাতেই কুশল নগর এলাকার নিজ বাড়ি বায়োজিদকে পুলিশ গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, অভিযুক্ত বায়োজিদকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএস
