বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর কয়েকটি থানা এলাকায় বিক্ষোভ করেছে দলটি।
রবিবার বেলা ১১ টায় ধানমন্ডির গ্রীনরোডে ধানমন্ডি থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম (রবি)।
এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, তেজগাঁও, রমনা, বাড্ডাসহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে বিএনপি।
ইত্তেফাক/এএসএস
