নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির পাশে বিলে ফসলি জমিতে কাজ করতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আব্দুর রহিম (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের বাইগুণী গ্রামের ইছামতি বিলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম বাইগুণী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, রবিবার দুপুরের দিকে কৃষক আব্দুর রহিম বাড়ির পাশে ইছামতি বিলে তার ফসলি জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আহত আব্দুর রহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান খোকামণি বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
