ভোলার মনপুরায় মেঘনা নদীতে জলদস্যুর গুলিতে এক জেলে নিহত হওয়ার পরদিন আরো এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে মনপুরার জংলার খাল সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি। এই জেলেও জলদস্যুদের গুলিতে নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে ভোলা ও হাতিয়া থানার ১২টি ডাকাতি মামলার আসামি জহুরুল ইসলাম নামে এক জলদস্যুকে জেলেরা শনিবার রাত ১২টার দিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
প্রসঙ্গত, ১ অক্টোবর মিয়াজমিরশাহ সংলগ্ন মেঘনায় ইলিশ ধরার সময় জলদস্যুদের গুলিতে কামাল মাঝি নামে এক জেলে নিহত হন।
ইত্তেফাক/ইউবি
