ঠাকুরগাঁও সদর উপজেলায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজের একদিন পর নরেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার টাঙ্গন নদীর ফেসরাডাঙ্গী সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নরেন উপজেলার জগন্নাথপুর আদিবাসী পাড়ার বাসিন্দা।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফসির উদ্দিন বলেন, শনিবার বিকালে টাঙ্গন নদীর ফেসরাডাঙ্গী সেতুর নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন নরেন। রবিবার রংপুর থেকে ডুবুরি দল এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তার লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি
