'এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার' শীর্ষক জাতীয় নাট্য উৎসব শুরু

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৯:১৯
'এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার'- এই শ্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকায় চলছে জাতীয় নাট্য উৎসব-২০১৬।
 
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি'র যৌথ উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বর থেকে এ উৎসব শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত এ উৎসব চলবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
 
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল এবং বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে ১৮ দিনব্যাপী জাতীয় নাট্য উৎসবে ঢাকার বাইরের ৮টি বিভাগের ২৬টি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ ঢাকা মহানগরের ৩২টি মিলিয়ে মোট ৫৮টি নাট্যদলের নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
আগামীকাল সোমবার জাতীয় নাট্যশালার মূল হলে পরিবেশিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাটক 'বাঁধ', পরীক্ষণ হলে প্রাঙ্গণেমোর এর নাটক 'কনডেম সেল' এবং সময়-এর নাটক 'শেষ সংলাপ'। -বাসস।
 
ইত্তেফাক/এসএস