বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর সিদ্দিকীর ছেলে ইরাদ আহাম্মেদ সিদ্দিকী ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করায় ঝিনাইদহের একটি আদালতে মামলা হয়েছে।
রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ এ মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে পোস্ট করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
