মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়ার প্রাইভেটকারের নিখোঁজ জালালউদ্দিন রুমির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকালে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের অদূরে চর কিশোরগঞ্জে ধলেশ্বরী-মেঘনা নদীর মোহনায় রুমির লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্য এসআই মোশারফ হোসেন জানান, নিহতের খালাত ভাই মোহাম্মদ শফিক মৃতদেহ শনাক্ত করেন।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মুক্তারপুর ব্রিজের রেলিং ভেঙে প্রাইভেটকার ধলেশ্বরী নদীতে পড়ে গেলে রুমি নিখোঁজ হয়। ডুবুরিদল শনিবার দুপুরে প্রাইভেটকার উদ্ধার করলেও রুমি নিখোঁজ ছিল।
ইত্তেফাক/ইউবি
