বেতন-ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি, মাসের ১-৫ তারিখের মধ্যে বেতন প্রদানসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ায় ডেলটা স্পিনার্স লিমিটেডের শ্রমিকরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ-মিছিল করেছেন।
মিলের একটি দালাল চক্র দিনভর শ্রমিকদের নানারকম আশ্বাসের মাধ্যমে কাজে যোগদানের জন্য দফায় দফায় বৈঠক করলেও কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে। শ্রমিকদের সমাবেশে শনিবার পুলিশ নির্যাতন চালানোর ঘটনায় বিক্ষুব্দ শ্রমিকরা বিচার চেয়েছেন।
শ্রমিকরা জানান, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে মিল কর্তৃপক্ষের হয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। মাসের ২০ তারিখ হলেও বেতন পাওয়া যায় না। কবে বেতন দেয়া হবে কেউ বলতে পারে না।
মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মাহমুদুল হাসান মুন্সী জানান, শ্রমিকদের ওপর কোন নির্যাতন চালানো হয়নি। শ্রমিকদের বেতন বৃদ্ধি ছাড়া অধিকাংশ দাবিই মেনে নেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
