কুষ্টিয়ার মিরপুর উপজেলার শ্রীরামপুর মোজাদ্দেদিয়া দাখিলার মাদ্রাসার ৫ম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্তকারীর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাদ্রাসার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে মাদ্রাসার সুপার মাওঃ আজিজুল হক, সহকারী সুপার মাওঃ এমদাদুল হক, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল সালাম, সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল হোসেন, মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুস ছোবহান, আনিছুর রহমান, শফিকুল আলম, সিনিয়র সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আব্দুর রহিম, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, আব্দুল হাই, সহকারী শিক্ষক আব্দুল হামিদ, আব্দুস সাত্তার, ইবতেদায়ী প্রধান ইছাহক আলী, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, শাহিনুল ইসলাম, মহিরুল হকসহ বিদ্যালয়ের কয়েশ শত শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাওঃ আজিজুল হক জানান, এলাকার নূর ইসলামের ছেলে বখাটে আব্বাস (৩২) দীর্ঘদিন যাবত মাদ্রাসার ৫ম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মামা আমিরুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ করলে বখাটে আব্বাস হামলা চালিয়ে তাকেও গুরুত্র আহত করে। আহত মামা আমিরুল আহত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে।
ন্যাক্কারজনক ঘটনাটি নিয়ে ছাত্রীর বাবা মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের পর অজ্ঞাতস্থান থেকে মুঠোফোনে অভিযোগ দায়েরকারীকে অভিযোগ তুলে না নিলে তাকে হত্যা করা হবে বলেও বখাটে আব্বাস হুমকি দিয়েছে।
ইত্তেফাক/এএন
