গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার বামুন্দী বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেন এসআই জালাল উদ্দীন।
গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াঘাট গ্রামের জামিরুল ও কাজিপুর খন্দকার পাড়ার শহিদুল ইসলামের ছেলে মিল্টন।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই জালাল উদ্দীন জানান, বামুন্দী বাজার এলাকার ইয়াবা নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেতে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
