কানাডায় রাজকীয় ভ্রমণ শেষে দেশে ফিরে যাচ্ছে ব্রিটিশ ডিউক উইলিয়াম ও ডাচেস কেট। সফরে তাদের সঙ্গে ছিলেন রাজকুমার জর্জ ও রাজকুমারী শ্যার্লট। তাদের বিদায় জানাতে জড়ো হয় হাজারো মানুষ।
কানাডা থেকে বিদায় নেয়ার সময় হাত নেড়ে সবাইকে বিদায় জানান তারা। রবিবার কানাডার ভিক্টোরিয়া হারবার থেকে সিপ্লেনে করে লন্ডনের উদ্দ্যেশ্যে রওয়ান দেয় এই রাজপরিবার।

লাল শর্ট ও জাম্পার পড়ে থাকা প্রিন্স জর্জ তখন সবার আগ্রহের কেন্দ্রে। বিদায় জানাতে আসা মানুষদের হতাশ করেনি জর্জ। হাত নেড়ে ভালোবাসা জানিয়েছেন। মায়ের কোল থেকে হাত নেড়েছেন প্রিন্সেস শ্যার্লটও।
ভ্যাঙ্কুভারে বিদায়ের বেলায় প্রিন্স উইলিয়াম বলেন, ‘আমার বাচ্চাদের জীবনে এই দেশের একটি বড় প্রভাব থাকবে, কানাডা সফরে আমরা খুব ভাল সময় কাটিয়েছি। এটি স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে আটদিনের কানাডা সফরে যুবরাজ উইলিয়ামও রাজবধূ মিডলটন কানাডার প্রাকৃতিক সৌন্দর্য ও আদিবাসীদের বৈচিত্রময় জীবনের সাথে পরিচিত হন।

