শ্রীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১১:৩৯
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। যুবকটির পরণে কালো রংয়ের চেক শার্ট রয়েছে।
 
সোমবার সকালে স্থানীয়দের খবরে উপজেলাধীন ঢাকা-দোহার সড়কের পাশে রাঢ়িখাল চেয়ারম্যান বাড়ি এলাকার ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
শ্রীনগর থানার এসআই কালাম জানান, দুর্বৃত্তরা বেশ কিছুদিন আগে অন্য কোথাও হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ