গফরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১২:০৪
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অললী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জামাল উদ্দিনের (৬৭) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
রবিবার রাতে ওই বাড়িতে হামলা চালিয়ে ডাকাতদল চার ভরি স্বর্ণালংকার, নগদ ৪৭ হাজার টাকা, দুইটি মোবাইল সেট, ইলেকট্রনিক্স মালামাল ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
 
জামাল উদ্দিন জানায়, রাত দুইটার দিকে ১২-১৪ জনের একদল মুখোশধারী অস্ত্রধারী ডাকাত সিদ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
 
পাগলা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বলেন, এটি চুরির ঘটনা।
 
ইত্তেফাক/এএসএমইউ