পাংশায় অস্ত্র-গুলিসহ চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার গ্রেফতার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১২:৪০
রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবুল কালাম (৩০) উপজেলার শনিষা ইউপির বাঘারচর গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।
 
রবিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে শনিষা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পাংশা থানার  সেকেন্ড অফিসার এসআই মো. ইয়াছিন মুন্সী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ